Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূম পুলিসে বড়সড় রদবদল, বদলি হলেন ২৯জন এসআই

বীরভূম পুলিসে বড়সড় রদবদল, বদলি হলেন ২৯জন এসআই
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: বীরভূম পুলিসের সাব ইন্সপেক্টর পদে বড়সড় রদবদল। অন্যত্র বদলি করা হল ২৯ জনকে। যাদের মধ্যে দু’জন মহিলা সাব ইন্সপেক্টর রয়েছেন। সোমবার অ্যাডিশন্যাল ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিসের (পশ্চিমাঞ্চল জোন) পক্ষ থেকে এই রদবদল করা হয়েছে। 
Advertisement
নির্দেশ অনুযায়ী, ১৮জন এসআইকে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের অধীনে বদলি করা হয়েছে। দুই মহিলা এসআইকে পূর্ব ও চারজনকে পশ্চিম বর্ধমানে এবং পাঁচজনকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। তাঁদের জায়গায় আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেট, পূর্ব ও পশ্চিম বর্ধমান, চন্দননগর, পুরুলিয়া থেকে এসআইদের নিযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে বেশ কয়েকজন আর্মড ব্যাটালিয়ানে রয়েছেন। 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, স্থানীয়স্তরে কিছু অফিসার ও পুলিস টাকা খেয়ে অবৈধ কারবারে মদত দিচ্ছেন। দুর্নীতি, তোলাবাজি, বেআইনি পথে ইনকাম কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন। ঠিক তার চারদিনের মাথায় জেলার সাব ইন্সপেক্টর পদে বড়সড় রদবদল অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। যদিও জেলা পুলিসের এক কর্তা বলেন, এগুলি রুটিং বদলি।
সম্পর্কিত সংবাদ