Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে ভূমিদপ্তরে কংগ্রেসের তুমুল বিক্ষোভ, ডেপুটেশন

বীরভূমে ভূমিদপ্তরে কংগ্রেসের তুমুল বিক্ষোভ, ডেপুটেশন
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: বুধবার বীরভূম জেলার প্রতিটি ব্লকের বিএলএলআরও অফিসের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পরে তারা স্মারকলিপিও জমা দেয়। তাদের অভিযোগ, বিএলএলআরও অফিসগুলিতে অবাধে দালালরা ঘুরে বেড়াচ্ছে। বেআইনিভাবে জমির চরিত্র ও রেকর্ড পরিবর্তন করা চলছে। সরকারি খাসজমি বেচাকেনা করা হচ্ছে। কোথাও জলাজমি ও পুকুর অবৈধভাবে ভরাট করে বিক্রি চলছে। 
Advertisement
আদিবাসীদের জমিও রেকর্ড পরিবর্তন করে বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রকৃত জমির মালিক জানতেই পারছেন না। দলের জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, তৃণমূল ও বিএএলআরওদের মদতে সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়ারা। সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। এটা বন্ধ করার দাবিতেই রাস্তায় নেমেছি। আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।  
যদিও এক বিএলএলআরও বলেন, আন্দোলনকারীরা নির্দিষ্ট কোনও অভিযোগ করেননি। তাঁদের নির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে জানাতে বলা হয়েছে। সেক্ষেত্রে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ