Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে ব্রাজিল

মহিলা কোপা আমেরিকার খেতাবি লড়াইয়ে ব্রাজিল। মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছল সেলেকাওরা।

ফাইনালে ব্রাজিল
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: মহিলা কোপা আমেরিকার খেতাবি লড়াইয়ে ব্রাজিল। মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছল সেলেকাওরা। জয়ী দলের হয়ে জোড়া গোল আমান্দা গুতিয়েহেসের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন মার্তা, গার্বেলিনি ও দুদিনিয়া। উরুগুয়ের একমাত্র গোলটি ইসা হাসের আত্মঘাতী। রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। অপর সেমি-ফাইনালে আর্জেন্তিনাকে হারায় তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ