Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলা বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

২০২৭ সালের মহিলা বিশ্বকাপের উদ্বোধন ২৪ জুন। খেতাবি লড়াই ৭ জুলাই। মেগা টুর্নামেন্টের আয়োজক দেশ ব্রাজিল। এর আগে বিশ্বকাপ ফুটবল ও ওলিম্পিকসের সফল আয়োজন করে তাক লাগিয়েছে সাম্বার দেশ।

মহিলা বিশ্বকাপের আয়োজক ব্রাজিল
  • ৯ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

জুরিখ: ২০২৭ সালের মহিলা বিশ্বকাপের উদ্বোধন ২৪ জুন। খেতাবি লড়াই ৭ জুলাই। মেগা টুর্নামেন্টের আয়োজক দেশ ব্রাজিল। এর আগে বিশ্বকাপ ফুটবল ও ওলিম্পিকসের সফল আয়োজন করে তাক লাগিয়েছে সাম্বার দেশ। এবার জমকালোভাবে মহিলা বিশ্বকাপ আয়োজনে মরিয়া তারা। দেশের ৮টি ভেন্যুতে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতির কাজ চলছে। মোচ ৩২টি দেশ অংশ নেবে মহিলা বিশ্বকাপে।

Advertisement

১৯৯১ সালে প্রথমবার মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় চীনে। টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন আমেরিকা (৪)। তবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও বেশ শক্তিশালী দল। তবে খেতাব এখনও অধরা ব্রাজিলের। ঘরের মাঠে কাপ জিততে তাই মরিয়া তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ