দুবাই: আক্রমণাত্মক ক্রিকেটের পথ থেকে সরে আসবে না পাকিস্তান। অধিনায়ক সলমন আগা তা সাফ জানিয়ে দিলেন শনিবার। প্রচারমাধ্যমের সামনে তাঁর গলায় আত্মবিশ্বাসের সুর, ‘প্রত্যেকেরই আবেগ মেলে ধরার অধিকার রয়েছে। একজন জোরেবোলারকে তা করতে বাধা দেওয়া হলে আর কী পড়ে থাকে? আমি অন্তত কাউকেই আটকাব না। লক্ষ্য রাখব তা যেন কাউকে অসম্মানিত না করে।’ তিনি আরও বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মারাত্মক চাপ। গত দুই সাক্ষাতে আমরা বেশি ভুল করেছি বলেই হেরেছি। ফাইনালে উভয় দলের উপরই একই চাপ থাকবে। ভারতীয় মিডিয়া কী বলছে তা পাত্তা দিচ্ছি না। আমাদের লক্ষ্য প্রাথমিক ব্যাপারগুলো ঠিকঠাক করা। আমাদের হাতে যা রয়েছে, সেটাই নিয়ন্ত্রণ করতে হবে। বাইরের কিছু নিয়ে সেজন্যই মাথা ঘামাচ্ছি না। চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য।’



