হাড়ের ক্যানসার  এইচসিজি-এর উদ্যোগ
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘দীর্ঘদিনের হাড়ের ব্যথা বা ফোলা অবহেলা করা উচিত নয়। আর সঠিকভাবে করা বায়োপসি থেকে ক্যানসার ছড়ায় না।’— এই দুই বার্তা নিয়ে সম্প্রতি কলকাতার এইচসিজি ক্যানসার সেন্টারে অনুষ্ঠিত হলো ‘বিনিথ দ্য সারফেস’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা। সহযোগিতায় ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন ইন লিডারশিপ (আইএডব্লিউএল)-এর সদস্যরা। ছিলেন হাসপাতালের অর্থোপেডিক অঙ্কোসার্জারি চিকিত্‍সক ডাঃ জ্যোতি প্রকাশ ও ইন্টারভেনশনাল অঙ্কোলজি বিভাগের চিকিত্‍সক ডাঃ সুমিত শর্মা। হাসপাতালের পূর্বাঞ্চল ও অন্ধ্রপ্রদেশের রিজিওনাল বিজনেস হেড ডাঃ রূপালি বসু বলেন, সারকোমার আগাম উপসর্গ চিনলে রোধ হবে অকালে প্রাণহানি।

Advertisement