Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে ৫০টির বেশি স্কুলে বোমাতঙ্ক! ইমেল ঘিরে চাঞ্চল্য

ফের স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল! চলতি সপ্তাহে দ্বিতীয়বার ঘটল এই ঘটনা

দিল্লিতে ৫০টির বেশি স্কুলে বোমাতঙ্ক! ইমেল ঘিরে চাঞ্চল্য
  • ২০ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ২০ আগস্ট: ফের স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল! চলতি সপ্তাহে দ্বিতীয়বার ঘটল এই ঘটনা। দু’দিন আগেই দেশের রাজধানীর ৩২টি স্কুলে এই একই ধরণের হুমকি মেল আসে। আজ, বুধবার সকালে ফের একই ধরণের হুমকি মেল আসে ৫০টির বেশি স্কুলে। পরিস্থিতির কথা মাথাতে রেখে তড়িঘড়ি স্কুলগুলিতে পৌঁছয় পুলিস। সঙ্গে থাকে বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। দিল্লির কারল বাগ ও মালব্য নগরের দুটি জনপ্রিয় স্কুলেও বোমা হামলার হুমকি দিয়ে মেল আসে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় স্কুলগুলি।

Advertisement

যদিও পুরো বিষয়টি ভুয়ো বলে দাবি করেছে দিল্লি পুলিস। কিন্তু কোথা থেকে ও কে এই ঘটনা ঘটাচ্ছে? তার তদন্ত শুরু হয়েছে। ইমেলগুলি যে আইপি ঠিকানা থেকে পাঠানো হয়েছে তার সন্ধান চালানো হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত দিল্লিতে ৭০টি স্কুল, ৪টি কলেজে বোমাতঙ্কের ইমেল এসেছে। যদিও সবকটিই ভুয়ো বলে জানিয়েছে দিল্লি পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ