Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হুমকি ইমেল ঘিরে স্বাস্থ্য ভবনে বোমাতঙ্ক

হুমকি মেইল ঘিরে সোমবার সকালে বোমাতঙ্ক ছড়াল বিধাননগরের স্বাস্থ্য ভবনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস ও বম্ব স্কোয়াডের লোকজন। যার জেরে সাময়িকভাবে উত্তেজনা ছড়ালেও দপ্তরের কাজকর্ম স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে।

হুমকি ইমেল ঘিরে স্বাস্থ্য ভবনে বোমাতঙ্ক
  • ২৬ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

কলকাতা, ২৬ মে: হুমকি মেইল ঘিরে সোমবার সকালে বোমাতঙ্ক ছড়াল বিধাননগরের স্বাস্থ্য ভবনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস ও বম্ব স্কোয়াডের লোকজন। যার জেরে সাময়িকভাবে উত্তেজনা ছড়ালেও দপ্তরের কাজকর্ম স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, এদিন ভোরে স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তার ইমেইল অ্যাকাউন্টে হুমকি বার্তাটি আসে। মেইলের উপরে লেখা ছিল পাক জিন্দাবাদ। নীচে মাদ্রাজ টাইগার। যদিও স্বাস্থ্য দপ্তরের নাম করে কিছু উল্লেখ ছিল না। 
আরও জানা গিয়েছে যে, গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরে চারটি আরডিএক্স লাগানো আছে বলে হুমকি দেওয়া হয়েছিল। এও জানানো হয়েছিল দুপুর ১টা ১৩ মিনিটে বিস্ফোরণ ঘটবে। দপ্তরের বৈঠক এবং অন্যান্য জরুরি কাজকর্ম পূর্ব পরিকল্পনা মাফিক  হয়েছে। তবে উত্তেজনা ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ