Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি জেলা আদালতে বোমাতঙ্ক! আঁটোসাঁটো নিরাপত্তা

আসানসোল, বহরমপুরেরর পর এবার সিউড়ি জেলা আদালত। জেলা জজের কাছে হুমকি ইমেল আসতেই তৎপর জেলা পুলিশ। আদালত চত্ত্বরে বোমা রাখা আছে বলে হুমকি  ইমেল আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়

সিউড়ি জেলা আদালতে  বোমাতঙ্ক! আঁটোসাঁটো  নিরাপত্তা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: আসানসোল, বহরমপুরেরর পর এবার সিউড়ি জেলা আদালত। জেলা জজের কাছে হুমকি ইমেল আসতেই তৎপর জেলা পুলিশ। আদালত চত্ত্বরে বোমা রাখা আছে বলে হুমকি  ইমেল আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব স্কোয়াড। তল্লাশি চালানো হয় সমগ্র এলাকাজুড়ে। যদিও এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। তবে ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, জেলা জজের কাছে একটি ইমেল আসে। যেখানে দুপুর ১২ টার মধ্যে এজলাস ফাঁকা করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কারণ আদালত চত্ত্বরে বোমা রাখা আছে। যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। এরপরেই, তৎপর হয় পুলিশ। সঙ্গে সঙ্গে ডিএসপি কুনাল চক্রবর্তীর নেতৃত্বে একটি দল পৌঁছায় আদালতে। তাঁরা পুরো এলাকায় তল্লাশি চালান।

রাজ্যে একের পর এক আদালতে এই বোমাতঙ্কের জেরে যথারীতি ব্যাপক হয়রানির শিকার সাধারণ মানুষ ও আদালত কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই একাধিক আদালত চত্বরে বোমাতঙ্কের খবরে জেরবার রাজ্য। কলকাতার নগর দায়রা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, আসানসোল জেলা আদালত এবং চুঁচুড়া আদালত সব জায়গাতেই একই ছবি ধরা পড়ে গতকাল। এই হুমকিমূলক ইমেলগুলি কি পরিকল্পিত কোনও নাশকতার ছক না নিছকই আতঙ্ক ছড়ানোর কৌশল? তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ