Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল, দুর্গাপুর আদালতে বোমাতঙ্ক, ই-মেলে হুমকি, বম্ব স্কোয়াডের তল্লাশি

মঙ্গলবার আসানসোল ও দুর্গাপুর আদালতে বোমাতঙ্ক ছড়ায়। খোদ জেলা জজের ই-মেলে ওই হুমকি আসে। বম্ব স্কোয়াড, প্রশিক্ষিত পুলিশ কুকুর এনে তল্লাশি চালানো হয়।

আসানসোল, দুর্গাপুর আদালতে বোমাতঙ্ক, ই-মেলে হুমকি, বম্ব স্কোয়াডের তল্লাশি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মঙ্গলবার আসানসোল ও দুর্গাপুর আদালতে বোমাতঙ্ক ছড়ায়। খোদ জেলা জজের ই-মেলে ওই হুমকি আসে। বম্ব স্কোয়াড, প্রশিক্ষিত পুলিশ কুকুর এনে তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কিছুই মেলেনি। হাঁফ ছেড়ে বাঁচেন অন্যান্য বিচারক, আইনজীবী ও আদালতে আসা বিচারপ্রার্থীরা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস বলেন, হুমকি মেইল এসেছিল। পুরো আদালত চত্বর তল্লাশি চালানো হয়েছে। কারা এই মেল করেছে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

অন্যদিনের মতোই এদিন আসানসোল ও দুর্গাপুর আদালতে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়। বেলা সাড়ে ১১টার পর আচমকা আদালত চত্বরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খোদ জেলা বিচারক দেবপ্রসাদ নাথ অন্যান্য বিচারক ও আইনজীবীদের আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাঁর অধীনেই রয়েছে দুর্গাপুর আদালত। তিনি সেখানকার সংশ্লিষ্ট বিচারকদেরও সতর্ক করেন। পুলিশকে তিনি জানান, আদালত চত্বর ও আদালতে কক্ষে বিস্ফোরণ ঘটনোর হুমকি দিয়ে ই-মেল এসেছে। মুহূর্তের মধ্যেই দু’টি আদালতেই পুলিশ ছয়লাপ হয়ে যায়। জেলা জজ সহ বাকি বিচারকরা তখন বাইরে অপেক্ষা করতে থাকেন। তাঁদের থেকে আরও কিছুটা দূরে আইনজীবী ও বিচারপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। এদিন আদালতের কাজ লাটে উঠলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যে মেইল আইডি থেকে হুমকি এসেছিল তা খতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিনারেটের সাইবার সেল। 
জানা গিয়েছে, এদিন এজলাসেই হুমকি মেলটি পান জেলা জজ দেবপ্রসাদবাবু। মেলের বিষয় লেখা ছিল, ‘আদালত ও বিচারকক্ষে ১৫টি আরডিএক্স বোমা বিস্ফোরক ঘটানো হবে, দুপুর ১টায়। বিচারক ও জনসাধারণকে সরিয়ে নাও।’ দ্রুত তৎপর হন বিচারক। তাঁর নির্দেশমতো আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকেন কর্মী ও আ‌‌ইনজীবীরা। তারপর বিচারকরা বেরিয়ে আসেন। যেসব অভিযুক্তকে শুনানির জন্য আনা হয়েছিল তাদের গাড়ি করে ফের জেলে পাঠিয়ে দেওয়া হয়। ততক্ষণে পুরো এলাকা পুলিশ দখল নিয়ে দেয়। যেহেতু আসানসোল আদালতে জেলা জজের অধিনেই রয়েছে দুর্গাপুরের এসিজেএম ও এডিজে কোর্ট সেখানেও বিচারপ্রার্থী থেকে আইনজীবীদের নিরাপদস্থানে বের করে দেওয়া হয়। ডগ স্কোয়াড ও বিশেষ বম্ব স্কোয়াডের নেতৃত্ব তল্লাশি চালানো হয়। আদালত ও আশপাশে তন্নতন্ন করে খতিয়ে দেখা হয়। কয়েক ঘণ্টা ধরে এই তল্লাশি চলতে থাকে। অভিযানের নেতৃত্ব দেন ডিসি ধ্রুব দাস। তিনি ছাড়াও আসানসোলের এসিপি, আসানসোল দক্ষিণ থানার ওসি, সিআইরা ঘটনাস্থলে এসে ভিড় নিয়ন্ত্রণ করেন। 
আসানসোল আদালতের বর্ষীয়ান আইনজীবী শেখর কুণ্ডু বলেন, শুনানি চলছিল। তখনই আচমকা বোমা রয়েছে বলে হুমকির ব্যাপারে জানান বিচারক। এরপরই আমরা সবাই বেরিয়ে আসি। যদিও তেমন কিছু ঘটেনি। ২টোর পর প্রয়োজনীয় নথি আনতে জেলা জজ এজলাসে ঢোকার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। সরকারি আইনজীবী তাপস উকিল বলেন, আদালতে এই ধরনের বোমা রাখার হুমকি শুনে সাময়িক আতঙ্ক ছড়িয়েছিল। 
দুর্গাপুর আদালতের ভবনটি ভগ্নপ্রায়। সেখানে বোমা বিস্ফোরণ ঘটলে পুরো ভবনই ধুলিসাৎ হয়ে যাওয়ার আতঙ্কে অনেকে বোমার ভয়ে দূরে সরে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ