Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাজধানীতে ফের বোমাতঙ্ক, দুই স্কুলে এল হুমকিমূলক বার্তা

ফের রাজধানীতে বোমাতঙ্ক। দিল্লির দু'টি স্কুলে সাতসকালে এল হুমকি ই-মেল। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় স্কুলগুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে

রাজধানীতে ফের বোমাতঙ্ক, দুই স্কুলে এল হুমকিমূলক বার্তা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: ফের রাজধানীতে বোমাতঙ্ক। দিল্লির দু'টি স্কুলে সাতসকালে এল হুমকি ই-মেল। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় স্কুলগুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্মি পাবলিক স্কুল ও এয়ার ফোর্স বাল ভারতী এই দুই শিক্ষা প্রতিষ্ঠানেই হুমকির ইমেল আসে। স্কুল কর্তৃপক্ষ সকালে হুমকি বার্তা পাওয়ার পরই বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ, বোম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনীর একাধিক দল। পড়ুয়া ও শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল সংলগ্ন এলাকা ঘিরে ফেলা হয়। আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা।  

Advertisement

এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, 'সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গে স্কুল চত্বর খালি করে দেওয়া হয় এবং বিস্তৃত তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি। হুমকি ই-মেলের উৎস যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে। ই-মেলগুলির উৎস ও প্রেরককে শনাক্ত করতে সাইবার সেলকেও তদন্তে যুক্ত করা হয়েছে'।

তবে এ ঘটনা প্রথম নয়, কিছুদিন আগেই দিল্লির ১৩টি স্কুলে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। সেই আতঙ্কের রেশ না কাটতেই সপ্তাহের শুরুর সকালেই রাজধানীর দুটি কেন্দ্রীয় স্কুলে বোমা থাকার খবরে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বারবার হুমকি ইমেল এলেও এখনও পর্যন্ত তার উৎস কী তার কিনারা করতে পারেনি দিল্লি পুলিশ । কে বা কারা এর নেপথ্যে আছে তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ