Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে ফের বোমা উদ্ধার

শনিবার রাতে খড়গ্রামের ভাতকান্দায় ফের বোমা উদ্ধার করল পুলিস। বোমাগুলি গ্রামের একটি বাড়ির পিছনের আগাছার জঙ্গল থেকে উদ্ধার করা হয়।

খড়গ্রামে ফের বোমা উদ্ধার
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: শনিবার রাতে খড়গ্রামের ভাতকান্দায় ফের বোমা উদ্ধার করল পুলিস। বোমাগুলি গ্রামের একটি বাড়ির পিছনের আগাছার জঙ্গল থেকে উদ্ধার করা হয়। দু’টি প্লাস্টিকের বালতিতে তিনটি করে মোট ছ’টি বোমা মজুত ছিল। ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় দু‌’সপ্তাহ আগে গ্রামে একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়। জখম হয় বেশ কয়েকজন। পরে পুলিস দু’পক্ষের কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপর কয়েকদিন আগে পুলিস ওই গ্রাম থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করে। এরপর এদিন আবারও বোমা উদ্ধার হয়। তবে এদিন যে বালতিতে বোমাগুলি রাখা ছিল, ওই বালতিগুলি নিয়ে বোমাবাজির দিন দুষ্কৃতীরা ছোটাছুটি করেছিল বলে জানতে পেরেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ