Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বীজপুরে বোমা উদ্ধার, জগদ্দলে বোমাবাজি

ভোটের মুখে বীজপুরে দুই তাজা বোমা উদ্ধার হল। শনিবার রাতে বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরাম কলোনি থেকে তাজা বোমা দু’টি উদ্ধার করে।

বীজপুরে বোমা উদ্ধার, জগদ্দলে বোমাবাজি
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোটের মুখে বীজপুরে দুই তাজা বোমা উদ্ধার হল। শনিবার রাতে বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরাম কলোনি থেকে তাজা বোমা দু’টি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ক্ষুদিরাম কলোনির ফাঁকা মাঠে একটি বালির বস্তার মধ্যে দুটি বোমা রাখা ছিল। রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করেন।

Advertisement

অন্যদিকে, শনিবার রাতে জগদ্দলে বোমাবাজি হয়। শিবু রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। তাতে ওই বিজেপি কর্মীর বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। পুলিশ জানিয়েছে, বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ