Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দক্ষিণী অবতারে বোমান

রামচরণ অভিনীত ‘পেড্ডি’ ছবিতে যোগ দিলেন অভিনেতা বোমান ইরানি। পরপর বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে দেখা যাচ্ছে বোমানকে।

দক্ষিণী অবতারে বোমান
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রামচরণ অভিনীত ‘পেড্ডি’ ছবিতে যোগ দিলেন অভিনেতা বোমান ইরানি। পরপর বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে দেখা যাচ্ছে বোমানকে। প্রভাসের ‘দ্য রাজাসাব’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বোমানকে। এই আবহে তিনি রামচরণের ছবিতে যোগ দেওয়ায় খুশি অনুরাগীরা। ‘পেড্ডি’ ছবির কাস্টিং চমকপ্রদ। রামচরণের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শিবা রাজকুমার, জগপথী বাবু, দিব্যেন্দু শর্মা সহ আরও অনেকে। সদ্য সমাজমাধ্যমে একটি পোস্ট করে বোমানের যোগ দেওয়ার খবর জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বুচি বাবু।   আগামী বছর ২৭ মার্চ ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ। চলছে পোস্ট প্রোডাকশন পর্বের কাজ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ