Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পারিশ্রমিক বৈষম্যে সরব শেফালি

যোগ্যতার বিচারে পারিশ্রমিক কি দেওয়া হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে? এই চিরন্তন প্রশ্নের কোনও সমাপ্তি নেই। নায়কের তুলনায় আজও নায়িকা কম পারিশ্রমিকেই কাজ করতে বাধ্য হন। যোগ্যতা থাকলেও এই পুরুষ আধিপত্য আজও বলিউড, টলিউডে সত্যি।

পারিশ্রমিক বৈষম্যে সরব শেফালি
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

যোগ্যতার বিচারে পারিশ্রমিক কি দেওয়া হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে? এই চিরন্তন প্রশ্নের কোনও সমাপ্তি নেই। নায়কের তুলনায় আজও নায়িকা কম পারিশ্রমিকেই কাজ করতে বাধ্য হন। যোগ্যতা থাকলেও এই পুরুষ আধিপত্য আজও বলিউড, টলিউডে সত্যি। তা নিয়েই এবার সরব হলেন অভিনেত্রী শেফালি শাহ। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘খুব কম ক্ষেত্রে প্রযোজক আমাকে বলেছেন, আপনাকে পুরুষ অভিনেতার তুলনায় বেশি পারিশ্রমিক দেওয়া হবে। হয়তো আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি, তাও আমাকে এটাই শুনতে হয়েছে। হয়তো আমি এর থেকে বেশি পারিশ্রমিক দাবি করার পরিস্থিতিতে নেই।’ শেফালি মনে করেন, যোগ্যতার বিচারে উপযুক্ত পারিশ্রমিক সকলের পাওয়া উচিত। নারী, পুরুষ নির্বিশেষ একজন পেশাদার হিসেবেই পারিশ্রমিকের দিকটিও বিবেচনা করতে হবে নির্মাতাদের। সেই পরিস্থিতি তৈরি হলে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ আরও স্বচ্ছ, সুন্দর হবে বলে দাবি করেন শেফালি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ