Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের নির্দেশে বীরভূম থেকে সরল বগটুই মামলা

বীরভূম থেকে অন্য জেলায় সরল বগটুই মামলা। এখন থেকে পূর্ব বর্ধমান আদালতে এই মামলার শুনানি হবে। বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশে বীরভূম থেকে সরল বগটুই মামলা
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূম থেকে অন্য জেলায় সরল বগটুই মামলা। এখন থেকে পূর্ব বর্ধমান আদালতে এই মামলার শুনানি হবে। বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বগটুই কাণ্ডের তদন্তে অসুবিধার কথা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই মামলার শুনানির সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে বগটুই মামলা সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। পাশাপাশি জেলা জজের কাছ থেকেও রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, এর আগে কামদুনির মামলাও বারাসত আদালত থেকে ব্যাঙ্কশাল আদালতে সরানো হয়েছিল। ২০২২ সালের ২১ মার্চ রামপুরহাট শহর লাগোয়া ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা ভাদু শেখকে। ওই খুনের বদলা নিতে এক শিশুকন্যা-সহ ১০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ভাদু-ঘনিষ্ঠদের বিরুদ্ধে। মামলা পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়ার নির্দেশ দিল আদালত। সেই মামলার বিচার প্রক্রিয়া হবে এবার অন্য জেলায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ