Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধার, চাঞ্চল্য

সোমবার সকালে যুবকের অর্ধনগ্ন নিথর দেহ উদ্ধার চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। খুনের অভিযোগ তোলা হয়েছে মৃতের পরিবারের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পলিস।

সিউড়িতে যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২৬ মে, ২০২৫ ১১:০৫
Prefer us on Google

সিউড়ি, ২৬ মে: সোমবার সকালে যুবকের অর্ধনগ্ন নিথর দেহ উদ্ধার চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। খুনের অভিযোগ তোলা হয়েছে মৃতের পরিবারের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, মৃতের নাম মিলন দলুই (৩৫)। তিনি সিউড়ি পুরসভা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় দিনমজুর মিলনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিলপাড়া পঞ্চায়েত এলাকার সুকান্তপল্লী এলাকা থেকে দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের সদস্যদের দাবি, মুখের বাম দিকের অংশে ভারি বস্তু দিয়ে থেঁতলানো হয়েছিল। ঘটনার খবর পেতেই সিউড়ি থানার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে এই মৃত্যু, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ