সংবাদদাতা, কাকদ্বীপ: ধান খেতের মাঝখান থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম রাকিব সেখ (২৭)। বাড়ি কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তবে এটা খুন নাকি অন্য কোন কারণে রাকিবের মৃত্যু হয়েছে পুলিস তার তদন্ত শুরু করেছে।



