Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য সড়ক সংলগ্ন খাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ!

পিংলায় রাজ্য সড়ক সংলগ্ন একটি খাল থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। আজ, শুক্রবার বিকেলে দেহটি উদ্ধার হয়।

রাজ্য সড়ক সংলগ্ন খাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ!
  • ১৯ জুন, ২০২৬ ২০:১৪
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: পিংলায় রাজ্য সড়ক সংলগ্ন একটি খাল থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। আজ, শুক্রবার বিকেলে দেহটি উদ্ধার হয়। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন বিকেলে ময়না-মনোমারী রাজ্য সড়কের পাশে কিষান মান্ডি সংলগ্ন খালে মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় ফুলচাষিরা। তাঁরাই পুলিশকে খবর দেন। এরপর সন্ধ্যা নাগাদ পিংলা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, এদিন দুপুরে সবংয়ের শীতলদা এলাকায় বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশুর। এই ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ