Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

নদীতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল আমতা থানার দেওড়া সত্যপীরতলায়।

অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নদীতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল আমতা থানার দেওড়া সত্যপীরতলায়। আমতা থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত  শুরু করেছে। বৃহস্পতিবার সকালে দেওড়া সত্যপীরতলায় দামোদর নদীর পাড়ে বসেছিলেন স্থানীয় বাসিন্দার। তখন তারা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে যেতে দেখেন। তৎক্ষণাৎ তাঁরা নদীতে নেমে মৃতদেহটিকে পাড়ে নিয়ে আসেন। পরে খবর পেয়ে আমতা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ