Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার, শোকের ছায়া পরিবারে

ছ'দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ভারতীয় পড়ুয়ার দেহ। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলন বছর বাইশের সাকেত শ্রীনিবাসাইয়ার।

ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার, শোকের ছায়া পরিবারে
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি: ছ'দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ভারতীয় পড়ুয়ার দেহ। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলন বছর বাইশের সাকেত  শ্রীনিবাসাইয়ার। অবশেষে তার দেহ উদ্ধার হল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। রবিবার এমনই জানানো হয়েছে সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেটের তরফে। নিহত পড়ুয়ার দেহ দ্রুত ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement

আদতে কর্ণাটর্কের বাসিন্দা শ্রীনিবাসাইয়ার আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। এর পর উচ্চ শিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। ভর্তি হন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাসে। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছাঁয়া নেমে এসেছে ক্যাম্পাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগে বার্কলের লেক আনজা এলাকায় শেষবার দেখা গিয়েছিল সাকেতকে। সেখানে তল্লাশি চালানো হয়। পরে কলেজ সংল্গ্ন টিলডেন রিজিওনাল পার্কের কাছে একটি  বাড়ির সামনে থেকে  উদ্ধার করা হয় তাঁর ব্যাগ, ল্যাপটপ ও পাসপোর্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ