পাটনা: দু’দিন কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ব্যাঙ্ক ম্যানেজারের। অবশেষে মঙ্গলবার একটি কুয়োর ভিতর থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। পাটনার বেউর জেল এলাকার ওই কুয়োর পাশে তাঁর স্কুটারও উদ্ধার হয়েছে। খুনের অভিযোগ করেছে পরিবার।

মৃতের নাম অভিষেক বরুণ। ব্যাঙ্ক ম্যানেজার পদে ছিলেন তিনি। থাকতেন পাটনায়। গত ১৩ জুলাই, রবিবার একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত হচ্ছে দেখে অভিষেকের স্ত্রী সন্তান ফিরে আসেন। অনুষ্ঠানেই থেকে যান অভিষেক। ফিরে আসার খানিকক্ষণ পর অভিষেকের স্ত্রী ফোন করেছিলেন তাঁকে। ফোনে অভিষেক জানান, তিনি ফিরছেন। এরপর রাত ৩টে নাগাদ ফের স্ত্রীকে ফোন করেন ব্যাঙ্ক ম্যানেজার। জানান, দুর্ঘটনা হয়েছে। এরপরই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। আর যোগাযোগ করা যায়নি। উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরের দিন সকালে নিখোঁজ ডায়রি করা হয়। তদন্তে নেমে পুলিস মঙ্গলবার কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে তিনি কুয়োর ভিতরে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যে ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করা হয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে খুন করা হয়েছে অভিষেককে। এর নেপথ্যে তাঁর বন্ধুরা রয়েছে।