Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবুঘাটে শিশুকন্যার দেহ উদ্ধার

বাবুঘাট থেকে এক বছর বয়সি এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিস। রবিবার সকালে গঙ্গায় ভাসতে ভাসতে দেহটি বাবুঘাটের পাড়ে এসে আটকে যায়।

বাবুঘাটে শিশুকন্যার দেহ উদ্ধার
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবুঘাট থেকে এক বছর বয়সি এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিস। রবিবার সকালে গঙ্গায় ভাসতে ভাসতে দেহটি বাবুঘাটের পাড়ে এসে আটকে যায়। স্থানীয়রা তা দেখে উত্তর বন্দর থানায় জানান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কাদা থেকে শিশুটিকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে উত্তর বন্দর থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ বা কারা খুন করে ওই শিশুকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে? নাকি জীবন্ত অবস্থায় ওই শিশুটিকে কেউ জলে ফেলে দিয়েছে? ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি পুলিসের। 

Advertisement

অন্যদিকে, দক্ষিণ বন্দর থানা এলাকার তক্তাঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। তাঁর নাম মহম্মদ ওয়াইস আলম (৩৫)। রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ