Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্ডালে নিখোঁজ দুই নাবালকের দেহ উদ্ধার, কাঠগড়ায় রেল

অন্ডাল থানার উখরার দুই নাবালকের নিথর দেহ উদ্ধার হল পুকুর থেকে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রোশান পাশওয়ান (১১) ও আদর্শ হরিজন (৮)। তাদের বাড়ি উখরা গ্রামে।

অন্ডালে নিখোঁজ দুই নাবালকের দেহ উদ্ধার, কাঠগড়ায় রেল
  • ৪ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অন্ডাল থানার উখরার দুই নাবালকের নিথর দেহ উদ্ধার হল পুকুর থেকে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রোশান পাশওয়ান (১১) ও আদর্শ হরিজন (৮)। তাদের বাড়ি উখরা গ্রামে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ নাবালক মিলে রবিবার দুপুরে শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় স্নান করতে যায়। তিনটের পর তারা কুমারখোল পুকুরে নামে বলে জানা গিয়েছে। সন্ধ্যে নাগাদ তিন নাবালক ফিরে এলেও বাকি দু’জন ফেরেনি। রাত থেকে খোঁজ শুরু হয়। রবিবার গভীর রাতে জলাশয় থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে উখড়া ফাঁড়ির পুলিস। অপরিকল্পিতভাবে রেলের খোড়া গর্তের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনহারা পরিবারের। ঝাঁজরা থেকে বাঁঙ্কোলা পর্যন্ত কয়লা পরিবহণের জন্য রেল করিডোর তৈরি হচ্ছে। সেই কাজ করতে গিয়ে যেখানে সেখানে গভীর গর্ত করা হয়েছে বলে অভিযোগ। বিশাল গভীর গর্তে পড়েই শিশুদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের একাংশ দাবি করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ