Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

বড়ঞায় বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বাবার বাড়ি থেকেই এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। বুধবার রাতের ওই ঘটনা বড়ঞা থানার বাউগ্রামের। পুলিস জানিয়েছে, মৃতার নাম রুমি মাল (২২)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। যদিও ঘটনায় কোন অভিযোগ না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। তবে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে বড়ঞা থানার পুলিস।
Advertisement
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকা অবস্থাতেই ওই বধূর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল। এরপর দুটি সন্তানও জন্ম নেয়। এদিকে বছর দুয়েক হল বধূর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ছিন্ন হয়। তারপর থেকে বধূ স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এরপর বুধবার রাতে বাবার বাড়িতেই বধূর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ