Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বুনিয়াদপুর শহরে পৃথক ঘটনায় দুই চোর গ্রেপ্তার

বুনিয়াদপুর শহরে পৃথক ঘটনায় দুই চোর গ্রেপ্তার
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে পৃথক ঘটনায় দুই চোরকে ধরে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিস জানিয়েছে, ধৃতরা হল রেজাউল ইসলাম, বাড়ি হরিরামপুর থানার মালিয়ানদিঘি এলাকায় এবং প্রদীপ সরকার, বাড়ি বুনিয়াদপুর শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে বুনিয়াদপুর শহরের ১৪নং ওয়ার্ডের সরাই কাশেমপুর এলাকায় পাঁচ জন একটি টোটো নিয়ে আসে। খেতের জমিতে জল দেওয়ার জন্য পাম্পসেট চলছিল। সেটি চুরি করে টোটোতে তুলতে যাওয়ার সময় স্থানীয়রা বুঝতে পেরে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেন। টোটো নিয়ে চার জন পালিয়ে গেলেও রেজাউল স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। তাকে বংশীহারি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি মঙ্গলবার সকালে শহরের ৪ নম্বর ওয়ার্ডের রশিদপুর এলাকায় একটি মন্দির থেকে পিতলের গোপাল মূর্তি চুরি করতে এসে ধরা পড়ে প্রদীপ সরকার নামে এক দুষ্কৃতী। বংশীহারি থানার আইসি অসীম গোপ বলেন, দু’জন চোর ধরা পড়েছে। শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাতে পুলিসি টহলদারি বাড়ানো হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ