নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শত্রুতার জেরে প্রতিবেশী মহিলাকে ধর্ষণের চেষ্টা ও হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ির মহিলা থানার পুলিস। ধৃতের নাম মহম্মদ সাহিল। তার বাড়ি খালপাড়ায়।
Advertisement
কিছুদিন আগে খালপাড়ায় দুই প্রতিবেশী বন্ধুর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এই নিয়ে শিলিগুড়ি থানায় এক বন্ধু অপরজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ প্রত্যাহারের জন্য অভিযোগকারীকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করেননি। এরপরই ২০ ডিসেম্বর মহম্মদ সাহিল বাড়িতে ঢুকে অভিযোগকারী বন্ধুর মাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা এর প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হয়। ঘটনার পর ২১ ডিসেম্বর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই বধূ। তদন্তে নেমে রবিবার রাতে খালপাড়া থেকে মহম্মদ সাহিলকে গ্রেপ্তার করে পুলিস।



