Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বাল্যবিবাহ রোধে আলোচনা জীবিকা সোসাইটির

বাল্যবিবাহ রোধে আলোচনা জীবিকা সোসাইটির
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সমাজ যতই এগিয়ে যাক, এখনও বাল্যবিবাহ এক অভিশাপ। এই কুপ্রথা রোধে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। শুধু তাই নয়, নারীর অধিকার, নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের  লক্ষ্য নিয়ে তারা কাজ করে চলেছে দীর্ঘদিন । 
Advertisement
সংস্থাটির উদ্দেশ্য শিশুকন্যাদের পাশাপাশি তাদের মা বাবাকেও সচেতন করা এবং  বাল্য বিবাহের কু প্রভাব সম্পর্কে তাদের অবহিত করা। এ বিষয়ে বাবা মা ও সাধারণ মানুষকে সচেতন করতে জীবিকার দক্ষিণ ২৪ পরগনায় এক আলোচনাসভার আয়োজন করা হয়। জীবিকার সম্পাদিকা ডালিয়া রায় জানান, আগামী দিনে ফুলের মতো শিশুকন্যারা যেন  রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারে ‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়...।’ সেই লক্ষ্য নিয়েই  তাদের পথ চলা।
তিনি বলেন, বাল্যবিবাহ রোধে বহুদিন ধরে কাজ করছে তাঁদের সংস্থা। এমনকী তাঁদের কাজে উদ্বুদ্ধ হয়ে বহু মেয়ে আজ নিজেরাই বাল্যবিবাহ রোধ করছে এবং মানুষকে বোঝাতে সমর্থ হচ্ছে।
 আলোচনাসভা আয়োজিত হয় বেহালা শরৎ সদন সভা গৃহে। সেখানে শিশু সুরক্ষায় স্টেকহোল্ডার ও অভিভাবকের ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিশুকল্যাণ কমিটির সভাপতি অনিন্দিতা ব্যানার্জি থামতা, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের  সদস্য যশোবন্তী শ্রীমানি, জেলা আইনি সেবা সচিব হেমন্তিক সুনদাস, জেলা শিশু সুরক্ষা ইউনিটের কাউন্সিলর অর্পিতা রায়চৌধুরি ও সনাতন বৈদ্য ।
Advertisement
সম্পর্কিত সংবাদ