Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘুষ চেয়ে গ্রেপ্তার বিএলআরও দপ্তরের ইনস্পেকটর

জমির চরিত্র বদল করতে চেয়ে বাগদার বাসিন্দা জমা করেন আবেদনপত্র। সেটি প্রসেসিং করার জন্য ঘুষ চেয়ে ধরা পড়লেন বাগদা বিএলআরও দপ্তরে কর্মরত রাজস্ব দপ্তরের এক ইনস্পেকটর।

ঘুষ চেয়ে গ্রেপ্তার বিএলআরও  দপ্তরের ইনস্পেকটর
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমির চরিত্র বদল করতে চেয়ে বাগদার বাসিন্দা জমা করেন আবেদনপত্র। সেটি প্রসেসিং করার জন্য ঘুষ চেয়ে ধরা পড়লেন বাগদা বিএলআরও দপ্তরে কর্মরত রাজস্ব দপ্তরের এক ইনস্পেকটর। বুধবার দুপুরে তাঁকে ফাঁদ পেতে গ্রেপ্তার করে রাজ্য দুর্নীতি দমন শাখা। তাঁর বিরুদ্ধে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। বাগদা বিএলআরও দপ্তরে জমির চরিত্র বদল করার জন্য সেখানকার এক বাসিন্দা আবেদন করেন। বিভিন্ন অজুহাতে তাঁকে ঘোরানো হতে থাকে বলে অভিযোগ।

Advertisement

ইনস্পেকটর বলেন, আবেদনপত্র প্রসেস করার জন্য ২৫ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে ফাইল এগবে না। আবেদনকারী বিষয়টি নিয়ে যোগাযোগ করেন দুর্নীতি দমন শাখার সঙ্গে। তাঁকে দিয়ে ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। সেইমতো ঠিক হয় টাকা নিয়ে তিনি বুধবার হাজির হবেন বিএলআরও অফিসে। সেখানে পৌঁছে যান দুর্নীতি দমন শাখার অফিসাররা। অফিস চত্বর ঘিরে ফেলেন। আবেদনকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ওই অফিসারকে হাতেনাতে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ঘুষের টাকায় তিনি কোথায় কী সম্পত্তি করেছেন জানতে তাঁর আয়কর রিটার্নের কপি পরীক্ষা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ