Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে যুবককে খুনের চেষ্টার অভিযোগ

বালুরঘাটে যুবককে খুনের চেষ্টার অভিযোগ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: চায়ের দোকানের বচসা থেকেই শত্রুতার শুরু। শেষ হল মদের আসরে। মদের আসরে বন্ধুকে ব্যাপক মারধর। তবুও মেটেনি রাগ। অভিযোগ, বন্ধুকে মারতে মারতে পুকুরে চুবিয়ে রেখে মেরে ফেলার চেষ্টা করে। ওই যুবক কোনওরকমে বাড়িতে চলে গেলে তাঁকে বাড়িতে ঢুকে তাঁর মায়ের সামনেই মারধর করা হয়। অভিযুক্ত দুই ভাই মিলে ওই যুবকের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় রক্তাক্ত জখম অবস্থায়  যুবককে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয় ৭ নভেম্বর। এরপর সোমবার বালুরঘাট জেলা হাসপাতাল থেকে ছুটি নিয়েই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই যুবক। ওই যুবক বলেন, চায়ের দোকানে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। এরপর আমাকে প্ল্যান করে দু’জন মিলে মদ খাইয়ে বেধড়ক মারধর করে। আমাকে খুনের চেষ্টা করা হয়। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে বালুরঘাট থানার পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখার  আশ্বাস দিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ