নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এসআইআরের কাজে বিএলওর সই জালিয়াতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। আর এনিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে এলাকায়। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খান সাহেব পাড়ায় ১৮০ নম্বর বুথে এক মহিলা বিএলও দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। অভিযোগ, তিনি অসুস্থ। সেকারণে এসআইআরের কাজ করতে পারছেন না। পরিবর্তে তাঁর নাবালক ছেলে মায়ের হয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করে নিয়ে আসছে। শুধু তাই নয়, ইনিউমরেশন ফর্ম রিসিভ করার সময় সে বিএলও হিসেবে নিজের মায়ের নাম সই করে দিচ্ছে! যা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। অনেকে এভাবে ইনিউমারেশন ফর্ম জমা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। সেজন্য তাঁদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
গ্রামবাসীদের বক্তব্য, ফর্ম জমা দিতে না চাওয়ায় ওই মহিলা বিএলওর ছেলে তাঁদের হুমকির সুরে জানিয়ে দিয়েছে, ফর্ম জমা না দিলে যদি কোনও অসুবিধা হয়, তার দায়িত্ব তারা নিতে পারবে না। ক্ষুব্ধ ওই কিশোরকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ও প্রশাসনের আধিকারিকরা এলে তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন।