Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

শুক্রবার রাতে নির্মীয়মান বাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। ঘটনাটি আমডাঙার সাধনপুরের রামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জহিরুল ইসলাম সর্দার (২২)।

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার রাতে নির্মীয়মান বাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। ঘটনাটি আমডাঙার সাধনপুরের রামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জহিরুল ইসলাম সর্দার (২২)। তাঁর গলা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন জায়গায় লেগেছিল রক্ত। পরিবারের দাবি, জহিরুলকে খুন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতেন। অর্থনৈতিক লেনদেন নিয়ে কারও সঙ্গে তাঁর কোনো বিবাদ ছিল কি না, তা দেখছে পুলিশ। আমডাঙা থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, জহিরুলের বাড়ি সাধনপুরের রামপুরে। বাড়ির পাশেই তিনি ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতেন। একইসঙ্গে সুদের কারবারও করতেন। জহিরুলের কাছ থেকে দুই ব্যক্তি টাকা ধার নিয়েছিল। কিন্তু পরিশোধ করছিল না। বৃহস্পতিবার তাদেরই একজনের বাড়িতে টাকা আদায় করতে গিয়েছিলেন জহিরুল। টাকা না মেলায় সংশ্লিষ্ট ব্যক্তির মোটর বাইক নিয়ে চলে আসেন তিনি। টাকা দিলে তবেই মিলবে বাইক। এমনটাও জানিয়ে দিয়ে এসেছিলেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি জহিরুল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকালে ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র সংলগ্ন একটি নির্মীয়মান বাড়ির ভিতর থেকে মেলে জহিরুলের দেহ। তাঁর কাকা সফিকুল সর্দার বলেন, দু’জন জহিরুলের কাছ থেকে টাকা নিয়ে শোধ করেনি। তারাই চক্রান্ত করে ওঁকে খুন করতে পারে। আমরা চাই, পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ