Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলটিতে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিস

এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কুলটিতে। গতকাল, বুধবার রাতে কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডের পাশে গলা কাটা অবস্থায় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়।

কুলটিতে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিস
  • ৫ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কুলটিতে। গতকাল, বুধবার রাতে কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডের পাশে গলা কাটা অবস্থায় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। মৃতদেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতের নাম দেব সিং। তিনি জামুরিয়ার নিঘার বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিস একটি মোটরবাইকও উদ্ধার করেছে, যা মৃত যুবকের বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, দেব সিং ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁর উপর কেউ হামলা চালিয়েছে বলে অনুমান। আবার দুর্ঘটনার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ