Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের দাবিতে অবরোধ তপন-গঙ্গারামপুর রাজ্য সড়কে

পানীয় জলের দাবিতে অবরোধ তপন-গঙ্গারামপুর রাজ্য সড়কে
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: পানীয় জলের তীব্র সঙ্কট তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের সালাস হঠাৎ পাড়ায়। জল না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বৃহস্পতিবার গ্রামের মোড়ে তপন-গঙ্গারামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় তিন ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে পড়ে বহু যানবাহন।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে পানীয় জলের জন্য সরকারি নলকূপই ছিল একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে সেগুলি বিকল। এতদিন এক ব্যক্তির বোরো ধান চাষের জমিতে থাকা সাবমার্সিবল থেকেই জল সংগ্রহ করছিলেন গ্রামের মানুষ। কিন্তু এখন মাঠ থেকে ধান তুলে নেওয়ার সময় হওয়ায় সেই পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গ্রামবাসীদের একেবারে জলহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে নরেশ ওরাওঁ বলেন, মাসের পর মাস ধরে পাম্পগুলি খারাপ। 
অনেকবার জানানো হলেও কেউ শুনছে না। এতদিন মাঠের সাবমার্সিবলের জল খাচ্ছিলাম, এখন সেটাও বন্ধ। নলকূপ মেরামতের পাশাপাশি গ্রামে সাবমার্সিবল চাই।
বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তপন থানার পুলিস এবং ব্লক প্রশাসনের কর্তারা। দীর্ঘ আলোচনার পর অবরোধকারীদের আশ্বস্ত করেন ব্লক প্রশাসনের কর্তারা। তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, নতুন সাবমার্সিবল বসানোর প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। আপাতত প্রতিদিন ট্যাঙ্কারে করে  পানীয় জল সরবরাহ করা হবে গ্রামে।

Advertisement
সম্পর্কিত সংবাদ