Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বকুলতলার রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ

যুবক খুনের পরে ফের উত্তপ্ত বকুলতলার বুইচবাটি গ্রাম। বুধবার সকালে গ্রামের রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন নিহত যুবক সায়েম আলি খানের পরিবার সহ গ্রামের বাসিন্দারা

বকুলতলার রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ
  • ৫ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: যুবক খুনের পরে ফের উত্তপ্ত বকুলতলার বুইচবাটি গ্রাম। বুধবার সকালে গ্রামের রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন নিহত যুবক সায়েম আলি খানের পরিবার সহ গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে পুলিসকে। পুলিস তদন্তে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। অবিলম্বে অভিযুক্ত সইদুল গাজি সহ বাকিদের ধরতে হবে পুলিসকে। অবরোধের খবর পেয়ে বকুলতলা থানার পুলিস ঘটনাস্থলে যায়। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে এক ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement

সোমবার সকালে যুবক সায়েম আলি খানের খুনের ঘটনায় পুলিস মোক্তার লস্কর ও কুতুবুদ্দিন লস্কর নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল। পরিবারের তরফে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এদিন, মৃত যুবকের পরিবারের লোকজন বলেন, এলাকার প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ অভিযুক্ত সইদুল গাজিকে গ্রেপ্তার করতে হবে। পুলিস এই খুনের ঘটনায় দোষীদের আড়াল করছে। তাই বাকিদের গ্রেপ্তার করছে না। যদিও বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, কোনও ঢিলেমি হচ্ছে না তদন্তে। কাউকে রেয়াত করা হবে না। দ্রুত বাকিরা ধরা পড়বে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ