Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরের চাপে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

শনিবার জঙ্গিপুর বিধানসভার ১৩৭ নম্বর বুথে বরোজ এলাকায় বুথ লেভেল অফিসার (বিএলও) হিসাবে কাজ করছিলেন কৌশিক ঘোষ। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

এসআইআরের চাপে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে
  • ২২ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : এসআইআরের অতিরিক্ত চাপ। যার জেরে কাজ করার সময় জ্ঞান হারালেন জঙ্গিপুরের এক বিএলও। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার জঙ্গিপুর বিধানসভার ১৩৭ নম্বর বুথে বরোজ এলাকায় বুথ লেভেল অফিসার (বিএলও) হিসাবে কাজ করছিলেন কৌশিক ঘোষ। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের বক্তব্য, এসআইআরের কাজের চাপ দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছিল। গভীর রাত অবধি কাজ এবং ভোরে বেরিয়ে পড়া—এ যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়ে। যার ফলশ্রুতিতে আজকের ঘটনা ঘটেছে। অসুস্থ ওই বিএলওকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের এইচডিইউ বিভাগে চিকিৎসাধীন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ