Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের ১৭ জেলায় হামলা বিএলএফের

নিশানায় পাকিস্তানি সেনার ছাউনি ও সরকারি দপ্তর। সেই লক্ষ্যে একইসঙ্গে ১৭ জেলায় হামলা হামলা চালাল বিএলএফ (বালোচ লিবারেশন ফ্রন্ট)।

পাকিস্তানের ১৭ জেলায় হামলা বিএলএফের
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ইসলামাবাদ: নিশানায় পাকিস্তানি সেনার ছাউনি ও সরকারি দপ্তর। সেই লক্ষ্যে একইসঙ্গে ১৭ জেলায় হামলা হামলা চালাল বিএলএফ (বালোচ লিবারেশন ফ্রন্ট)। বুধবার রাতে বালুচিস্তানের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলা এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বাম’। যার অর্থ ভোর। ধারাবাহিক এই হামলায় পাক সেনার বড়মাপের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। 

Advertisement

স্বাধীনতার দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার সংগ্রাম চালাচ্ছে একাধিক বালোচ গোষ্ঠী। তাঁদের মধ্যে অন্যতম বালোচ লিবারেশন ফ্রন্ট। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে পাঞ্জগড়, সুরাব, কেচ, খারানের মতো মোট ১৭টি জায়গায় হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি। সূত্রের খবর, তাদের নিশানা ছিল পাকিস্তানের সেনা ছাউনি, সরকারি পরিকাঠামো ও বিভিন্ন দপ্তর। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, তুরবাদে প্রশাসনিক ভবনে হামলায় মহিলা ও শিশু সহ মোট পাঁচজন আহত হয়েছে। সিবিতেও পুলিস চেকপোস্টে হামলা হয়েছে বলে খবর। 
বিএলএফের মুখপাত্র মেজর গরহাম বালোচের দাবি, ‘এটা বালোচ স্বাধীনতা যুদ্ধের নতুন ভোর। এই অপারেশন বাম বুঝিয়ে দিয়েছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে বড় ধরনের হামলা করতে সক্ষম বিদ্রোহীরা। আমাদের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব পাক বাহিনীর লোকবল ও পরিকাঠামোর ক্ষতি করা। সেই লক্ষ্যে আমরা সফল।’ ঘটনার পর থেকেই বিদ্রোহীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানি সেনা। তবে হামলার কারণে বিস্তীর্ণ এলাকায় কার্যত থমকে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। পাক সেনার ক্ষয়ক্ষতি নিয়ে আগামী দিনে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিএলএফ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ