Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মিশবে প্রকৃতিতে, মধ্যবিত্তের নাগালে পরিবেশবান্ধব জুতো, বাঙালির উদ্যোগ ঘিরে আগ্রহ

প্লাস্টিক বা পিভিসি দিয়ে নয়। পরিবেশবান্ধব কাঁচামাল দিয়ে কম দামের জুতো তৈরি করছেন এক বাঙালি ব্যবসায়ী। তা নষ্ট হয়ে গেলেও পরিবেশের বিশেষ ক্ষতি করবে না। ধুলো হয়ে মাটির সঙ্গে মিশে যাবে।

মিশবে প্রকৃতিতে, মধ্যবিত্তের নাগালে পরিবেশবান্ধব জুতো, বাঙালির উদ্যোগ ঘিরে আগ্রহ
  • ৬ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্লাস্টিক বা পিভিসি দিয়ে নয়। পরিবেশবান্ধব কাঁচামাল দিয়ে কম দামের জুতো তৈরি করছেন এক বাঙালি ব্যবসায়ী। তা নষ্ট হয়ে গেলেও পরিবেশের বিশেষ ক্ষতি করবে না। ধুলো হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। পশ্চিমবঙ্গে এই জুতো বিক্রির উদ্যোগ নিয়েছেন ওই ব্যবসায়ী। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মহিলাদের সম্ভাব্য ক্রেতা হিসেবে ভাবছে এই সংস্থা। পাশাপাশি পুরুষ ও শিশুদের জন্য কম দামের হালকা ওজনের জুতো বাজারে আনতে চলেছে তারা। তা অচিরেই বাজার দখল করবে বলে মনে করছে সংস্থাটি। 

Advertisement

মঙ্গলবার বাইপাসের একটি নামকরা হোটেলে একটি অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রায় ১০০ খুচরো ব্যবসায়ী ও বণ্টনকারী। দু’মাস পর দুর্গাপুজো। সেই উপলক্ষ্যে বাজার দখল করতে চায় পরিবেশবান্ধব এই জুতো প্রস্তুতকারক। সংস্থার কর্ণধার আমিরুল ইসলাম। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। বলেন, ‘পলিইউরেথেন বা পিইউ নামে কাঁচামাল দিয়ে তৈরি হয়েছে জুতো। এর একাধিক বিশেষত্ব রয়েছে। চামড়ার মতো দেখতে। কিন্তু ওজনে তুলনায় হালকা। তাই খেলার জুতো তৈরি হয়েছে পিইউ দিয়ে। প্লাস্টিক বা পিভিসি দিয়ে চটি তৈরি হলে তার দাম বেশি হয়। আমার টার্গেট নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। যাঁরা মূলত গ্রামে থাকেন। তাঁদের জন্য কম দামে ভালো মানের, টেঁকসই জুতো তৈরি করা হচ্ছে। জুতোর উপাদানে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনও পদার্থ নেই।’
বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই জুতো বিক্রি হবে। সংস্থার লক্ষ্য উত্তরবঙ্গ। ইতিমধ্যেই একাধিক বন্টনকারীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তাদের। এর পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য। এদিন সংস্থার নয়া ব্র্যান্ড লঞ্চ উপলক্ষ্যে বিহার ও ঝাড়খণ্ডের বন্টনকারী ও খুচরো ব্যবসায়ীদের ডাকা হয়েছিল। সংস্থার কর্ণধার বলেন, ‘আগামী দিনে কলকাতায় নিজস্ব শোরুম খোলার পরিকল্পনা রয়েছে।’

সম্পর্কিত সংবাদ