Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশ ইস্যুতে সরব কাজী নজরুল ইসলামের নাতনি

বাংলাদেশ ইস্যুতে সরব কাজী নজরুল ইসলামের নাতনি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার বাংলা’কে উৎখাত করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে। সেটা কোনওদিন করতে পারবে না ওরা। বৃহস্পতিবার কাটোয়ার রবীন্দ্র পরিষদে একটি অনুষ্ঠানে এসে বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হলেন সে দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালি কাজী। তিনি বলেন, এমন বাতাবরণে বাংলাদেশ যাওয়ার কোনও ইচ্ছেই নেই। ‘শীতের দুপুরে কাব্যে ও সুরে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বহুবচন নামে এক সাংস্কৃতিক গোষ্ঠী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সোনালি কাজী। তিনি বলেন, বাংলাদেশের মাটিতেই শুয়ে আছেন কবি কাজী নজরুল ইসলাম। যেসব মানুষ বাংলাদেশে এসব করার চেষ্টা করছে তারা নিশ্চয়ই একদিন তাদের ভুলটা বুঝতে পারবে। কারণ বঙ্গবন্ধু মুজিবর রহমান ও তাঁর ইতিহাস কোনওদিন মুছে দেওয়ার নয়। 
Advertisement
সোনালি কাজী আরও বলেন, কবি মানবতার বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছেন। মানবতাই হোক শ্রেষ্ঠ ধর্ম। যেটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাকে ব্যথিত করছে। রবীন্দ্রনাথকে কাজী নজরুল ইসলাম গুরু মানতেন। আর আজ তাঁরই সৃষ্টিকে মুছে ফেলার চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ