Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় রেলের শূন্যপদে নিয়োগের দাবিতে স্মারকলিপি

বেলদায় রেলের শূন্যপদে নিয়োগের দাবিতে স্মারকলিপি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: রেলের শূন্যপদে নিয়োগ, এক্সপ্রেস ট্রেনে জেনারেল ও স্লিপার কোচের সংখ্যা বাড়ানো, বেলদায় ২৪ নম্বর রেলগেটে ওভারব্রিজ তৈরি সহ নানা দাবিতে বেলদার স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হল। রবিবার সকালে এআইডিওয়াইও’র পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির তরফে এই কর্মসূচি হয়।
Advertisement
কর্মসূচিতে সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী, সংশ্লিষ্ট জেলার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল সহ অন্যরা অংশ নেন। এদিন বেলদার কেশিয়াড়ি মোড় থেকে সংগঠনের মিছিল বাজার পরিক্রমা করে স্টেশনে পৌঁছয়। সেখানে একটি পথসভা হয়। 
সম্পর্কিত সংবাদ