Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় জাতীয় সড়কে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

বেলদায় জাতীয় সড়কে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা বেলদা: বেলদা থানার বাখরাবাদে খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম সৈকত ভক্তা(২১)। তাঁর বাড়ি নারায়ণগড় থানার পারুলিয়ায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সৈকত বেলদা কলেজের পঞ্চম সেমেস্টারের ছাত্র ছিলেন। বেলদা থেকে বাইকে নারায়ণগড়ের দিকে ফিরছিলেন। বাখরাবাদ স্কুল মোড়ের কাছে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। গর্ত তৈরি হয়েছে। সেই গর্তের কারণেই সৈকত বাইক সহ উল্টে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জাতীয়সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বারবার এই সড়কে দুর্ঘটনা ঘটছে। তবুও কর্তৃপক্ষের হুঁশ নেই বলে অভিযোগ। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ