সংবাদদাতা, সিউড়ি: বেআইনি বালি পাচার রুখতে ফের সিউড়ি, সাঁইথিয়া ও মহম্মদবাজারের বিভিন্ন বালিঘাটে অভিযান চালাল পুলিস ও ভূমি রাজস্ব দপ্তর। বৃহস্পতিবার পুলিস ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অবৈধ বালিঘাট থেকে বালি উত্তোলনের মেশিন, বালি পাচারের ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রপাতি আটক করেছে পুলিস। পুলিসের দাবি, বেআইনি ভাবে বালি তোলার কাজে এই সব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল। সেই কারণেই এগুলি আটকরা হয়েছে। সেই সঙ্গে এই সব মেশিনপত্রের মালিকদের জরিমানাও করা হবে। যদিও এদিনের ঘটনায় কাউকেই আটক করেনি পুলিস।



