Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় গাড়ির ধাক্কায় শিক্ষকের মৃত্যু

বাঁকুড়ায় গাড়ির ধাক্কায় শিক্ষকের মৃত্যু
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার রাতে বাঁকুড়া-রানিগঞ্জ ১৪ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুজিত রায়(৪৮)। বাড়ি গঙ্গাজলঘাটির বিসিন্দা গ্রামে। তিনি পেশায় শিক্ষক ছিলেন। ওই রাতে স্ত্রীকে বাইকে চাপিয়ে জাতীয় সড়ক ধরে বাঁকুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাঁকুড়া সদর থানার তিলাবেদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা গাড়িটি সজোরে সুজিতবাবুর বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বাইক থেকে ওই দম্পতি ছিটকে রাস্তার উপর পড়েন। বাইকটিও দুমড়েমুচড়ে যায়। এক পুলিস আধিকারিক বলেন, দুর্ঘটনায় সুজিতবাবু ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক গাড়িটিকে আটক করা হলেও চালক পলাতক। ওই আধিকারিক আরও বলেন, ঘাতক গাড়িটি ইসিএলের এক চিকিৎসকের। তবে তিনি চালকের আসনে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে চারচাকা গাড়ির চালকের গাফিলতি ধরা পড়েছে। 
Advertisement
গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে রাস্তার ডানদিকে সরে গিয়ে বাইকটিকে ধাক্কা মারে। বাইকটি নিয়ম মেনে রাস্তার বাঁ দিক ধরেই গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল।
সম্পর্কিত সংবাদ