Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির স্মারকলিপি কর্মসূচি ঘিরে অসুস্থ পুর চেয়ারম্যান

বিজেপির স্মারকলিপি কর্মসূচি ঘিরে অসুস্থ পুর চেয়ারম্যান
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ পুরসভায় বিজেপির স্মারকলিপি কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার দুপুরে দলের কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে চেয়ারম্যান রামনিবাস সাহাকে স্মারকলিপি দিতে যান কর্মী সমর্থকরা। পুরসভার সম্পত্তি লিজ ও নষ্ট করা বন্ধ সহ ১২ দফা দাবি জানানো হয়। যদিও স্মারকলিপি কর্মসূচির সময় হঠাত্ই অসুস্থ হয়ে পরেন পুরচেয়ারম্যান। দ্রুত পুরসভায় চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে চেয়ারম্যান বলেন, পুরসভাকে না জানিয়েই আচমকা এই স্মারকলিপি দেওয়া হয়েছিল। এতো লোক দেখে আমি অসুস্থ হয়ে যাই। স্মারকলিপি কড়া পুলিসি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল কালিয়াগঞ্জ পুরসভায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ