Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র

অস্ত্র নিয়ে তোলাবাজি ও হুমকির অভিযোগে বারুইপুরে গ্রেপ্তার এক দুষ্কৃতী। অভিযুক্তের নাম রবি চট্টোপাধ্যায়।

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৫
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: অস্ত্র নিয়ে তোলাবাজি ও হুমকির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গ্রেপ্তার এক দুষ্কৃতী। অভিযুক্তের নাম রবি চট্টোপাধ্যায়। ধৃত এলাকায় বিজেপির কর্মী বলে পরিচিত বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর,  মাঝেরহাট মোড়ে এক ব্যক্তি বন্দুক দেখিয়ে লোকজনকে হুমকি দিচ্ছে বলে বুধবার রাতে বারুইপুর থানায় খবর আসে। দ্রুত এলাকায় যায় পুলিশ। বিপদ বুঝে অভিযুক্ত রাসমাঠের দিকে পালানোর চেষ্টা করলে তার পিছু ধাওয়া করেন উর্দিধারীরা। কিছুক্ষণের মধ্যে তাকে ধরেও ফেলা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন। অভিযুক্তের নামে অতীতেও তোলাবাজি, গাঁজা পাচার সহ বিভিন্ন অসামাজিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ