Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ আসনে হাজারের কম ভোটে জয়ী বিজেপি, লক্ষের ব্যবধানে জিতে আনন্দ বর্মন গড়লেন রেকর্ড

২০৭ টি আসনে জয় পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতায় পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি।

৫ আসনে হাজারের কম ভোটে জয়ী বিজেপি, লক্ষের ব্যবধানে জিতে আনন্দ বর্মন গড়লেন রেকর্ড
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০৭ টি আসনে জয় পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতায় পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে এবার ২৯৪টি আসনের ভোটে (ফলতা বাদে) অন্তত ৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে গেরুয়া শিবিরের প্রার্থীরা। এই পাঁচটি আসনে জয়ের ব্যবধান এক হাজারের নিচে। আর এই পাঁচটি আসনে তৃণমূল প্রার্থীদের পিছনে ফেলে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। 

Advertisement

মঙ্গলবার রাজ্যের যে ২৯৩টি আসনের ফল প্রকাশ হয়েছে তাঁরা সকলে নির্বাচন কমিশনের তরফে জয়ী হিসাবে সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। কমিশন প্রকাশিত ফলাফল সামনে আসতেই দেখা যাচ্ছে, রাজারহাট নিউটাউন, সাতগাছিয়া, রায়না, জাঙ্গিপাড়া ও ইন্দাস বিধানসভা আসনে এক হাজারের কম ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের হারিয়েছেন বিজেপি প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে কম রাজারহাট নিউটাউনে মাত্র ৩১৬ ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী পিযুষ কানোরিয়া। এরপর সাতগাছিয়ায় মাত্র ৪০১ ভোটে জিতেছে বিজেপি প্রার্থী। বর্ধমানের রায়নাতে ৮৩৪ ভোট, হুগলির জাঙ্গিপাড়ায় ৮৬২ ভোট এবং বাঁকুড়ার ইন্দাসে ৯০০ ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। এছাড়াও এবার মোট ২১টি আসনে প্রার্থীদের জয়ের ব্যবধান ৫ হাজারের কম। 
তবে এর আগে অর্থাৎ ২০২১ সালের ভোটে সাতটি আসনে প্রার্থীদের জয়ের ব্যবধান ছিল এক হাজারের কম। সেবার দিনহাটাতে মাত্র ৫৭ ভোটে জিতেছিলেন নিশীথ প্রামাণিক। এরপরই পুরুলিয়ার বলরামপুরে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ছিল ৪৩২ ভোট। 
অন্যদিকে, এবার সর্বোচ্চ ১ লক্ষ ৪ হাজার ২৬৫টি ভোটে জয় পেয়েছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী আনন্দময় বর্মন। অন্য কোনো প্রার্থী এক লক্ষের ব্যবধান পেরোতে পারেননি। এরপর ৯৩ হাজার ৭৮৪ ভোটে জিতেছেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী। ২০২১ সালে অবশ্য তিনটি 
আসনে জয়ের ব্যবধান ছিল এক লক্ষের বেশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ