Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভালো ও খারাপ তৃণমূল বাছাই করতে চায় বিজেপি

দল বদলের গেট খুলতে চাইলেও ‘ভালো’ তৃণমূল এবং ‘খারাপ’ তৃণমূল বাছা হবে কীভাবে? আপাতত এপ্রশ্নেই চিন্তায় বঙ্গ বিজেপি! উদ্ভূত এমন অবস্থা সাম্প্রতিক কালের যেকোনো পরিস্থিতির থেকেই অনেক বেশি জটিল বলে মনে করা হচ্ছে।

ভালো ও খারাপ তৃণমূল বাছাই করতে চায় বিজেপি
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দল বদলের গেট খুলতে চাইলেও ‘ভালো’ তৃণমূল এবং ‘খারাপ’ তৃণমূল বাছা হবে কীভাবে? আপাতত এপ্রশ্নেই চিন্তায় বঙ্গ বিজেপি! উদ্ভূত এমন অবস্থা সাম্প্রতিক কালের যেকোনো পরিস্থিতির থেকেই অনেক বেশি জটিল বলে মনে করা হচ্ছে। জটিলতা কমাতে তাই কেন্দ্রীয় নেতৃত্বেরই মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে বিজেপির রাজ্য নেতাদের। রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, প্রয়োজনে দলের সর্বস্তরে এনিয়ে আলোচনায় বসবে বিজেপির কোর কমিটি। দরকার হলে প্রত্যেকের মত নেওয়া হবে। তবে রাজ্য বিজেপির একটি বড়ো অংশই মনে করছে, গেরুয়া শিবিরে যোগদানে ইচ্ছুক অন্তত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটদেরও যদি দলে নেওয়া না হয়, তাহলে বিজেপির সাংগঠনিক সমীকরণেই বড়োসড়ো প্রভাব পড়তে পারে। জানা যাচ্ছে, ভিন দল থেকে বিজেপিতে যোগদানের ‘নীতি’ তৈরি করতে চাইছে দলের বঙ্গ ব্রিগেড। 

Advertisement

বিজেপির শীর্ষ সূত্রে জানানো হয়েছে, তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগদানের জন্য একের পর এক নেতা, কর্মী যোগাযোগ করছেন। তাঁদের মধ্যে যেমন একেবারে নিচুতলার নেতা-কর্মী আছেন। তেমনই আছেন রাজ্যের প্রাক্তন শাসক দলের হেভিওয়েট নেতৃত্বের একাংশও। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি আগবাড়িয়ে ঘোষণা করে দিয়েছে, যাই হোক না কেন, বিজেপির দরজা এখনই খুলবে না। তাতেই রীতিমতো ফ্যাসাদে পড়ে গিয়েছে দল। এই পরিস্থিতিতে সুর কিছুটা নরম করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন, ‘দলের তৃণমূলীকরণ কিছুতেই হবে না। তবে ভালো তৃণমূলের জন্য দরজা খোলা থাকবে।’ কিন্তু এহেন ভালো-খারাপের মাপকাঠি ঠিক হবে কীভাবে? এখন মরিয়া হয়ে এপ্রশ্নেরই উত্তর হাতড়াচ্ছে দল।

সম্পর্কিত সংবাদ