স্বামীর সঙ্গে সম্পর্কের সন্দেহ, এয়ার হস্টেস হত্যায় সুপারি স্ত্রী’র
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই স্বামীর বান্ধবীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে ভাড়াটে খুনি নিয়োগ। ১৩ লক্ষ টাকার সুপারি। মহরাষ্ট্রে এয়ার হস্টেস বর্ষা তুরকরের নৃশংস হত্যার কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট চারজনকে। ধৃতদের তালিকায় রয়েছে খুনের মাস্টারমাইন্ড মোনা আগরওয়াল (৪১) নামে এক মহিলা। আরও দুই অভিযুক্ত এখনও ফেরার। গত ১৪ নভেম্বর মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায় খুন হন বর্ষা। তিনি এয়ার ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। মোনার স্বামী নীতেশ আগরওয়ালের সঙ্গে ওই এয়ার হস্টেসের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। ঘটনার দিন নীতেশের সঙ্গেই তিনি গোন্ডিয়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তিরোদাতে ঘুরতে গিয়েছিলেন।

Advertisement