নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী কাল ভোট কেরল ও অসমে। স্বাভাবিকভাবেই মঙ্গলবার শেষ দিনের প্রচারে দুই রাজ্য চষে ফেলল বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিজেপির সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই দিনভর সেই প্রচার ও ডাবল ইঞ্জিনের সাফল্যের বহু খতিয়ান দেওয়া হল। কিন্তু সেসবের মধ্যেই বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হল, ‘বাংলায় এবার খেলা শেষ তৃণমূলের। এবার পরিবর্তন হচ্ছে।’ সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে এসআইআরের ‘বিচারাধীন’ তালিকা থেকে বাদ পড়েছে ২৭ লক্ষেরও বেশি ভোটার। সব মিলিয়ে আগের ভোটার লিস্ট থেকে মুছে দেওয়া হয়েছে ৯১ লক্ষ নাম। ঠিক তারপরই বিজেপির উচ্ছ্বসিত ঘোষণায় চক্রান্তের গন্ধ পাচ্ছে বিরোধীরা। প্রশ্ন উঠছে, এই আত্মবিশ্বাসের কারণ কী? এতদিন এভাবে ঘোষণা করা হয়নি কেন? ভোটার বাদ দেওয়ার এই ইস্যুতে তূণমূল তথা রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে উদ্ধবপন্থী শিবসেনা, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির (আপ) মতো দলগুলি। প্রত্যেকেরই এক সুর—গণতন্ত্রকে হত্যা করতে চাইছে বিজেপি।



