Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির খরচ ২৮৬ কোটি টাকা!

রাজ্যে পালাবদল হয়েছে। বর্তমানে ক্ষমতায় বিজেপি। তবে এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চলতি বছরের মে মাসে শেষ হয়েছে দেশের মোট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির খরচ ২৮৬ কোটি টাকা!
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদল হয়েছে। বর্তমানে ক্ষমতায় বিজেপি। তবে এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চলতি বছরের মে মাসে শেষ হয়েছে দেশের মোট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যে বাংলা ছাড়াও রয়েছে অসম, পুদুচেরি, কেরল ও তামিলনাড়ু। এই ৫ রাজ্যের নির্বাচনে বিজেপি খরচ করেছে মোট ৫২৯.৩৮ কোটি টাকা। তবে এই টাকার ৫৪ শতাংশই ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। অর্থাৎ, শুধু বাংলার জন্য বিজেপি খরচ করেছে ২৮৬ কোটি টাকা! যে তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকেই।

Advertisement

নিয়ম অনুযায়ী প্রতিটি নির্বাচনের পর এই খরচের হিসাব কমিশনকে জমা দিতে হয় রাজনৈতিক দলগুলিকে। সেই অনুযায়ীই খরচের হিসাব কমিশনে জমা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেখানে তারা জানিয়েছে, এই পাঁচ রাজ্যের জন্য মোট খরচ করা হয়েছে ৫২৯.৩৮ কোটি টাকা। এর মধ্যে বাংলার জন্য দেওয়া ২৮৬ কোটি টাকার মধ্যে ২১৭.১৬ কোটি টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র নির্বাচনী প্রচার অভিযানে। এছাড়া বাংলায় প্রার্থীদের জন্য খরচ করা হয়েছে ৬৯.৮৩ কোটি টাকা। পাশাপাশি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অসমের বিধানসভা নির্বাচনে খরচ করা হয়েছে ৯৬.২৬ কোটি টাকা, কেরলে ৮২.৬৭ কোটি এবং তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি টাকা। পুদুচেরির নির্বাচনে খরচের অঙ্কটি হলো ১১.৮৯ কোটি টাকা।

বিজেপির পক্ষ থেকে এটাও বলা হয়েছে, ৫২৯.৩৮ কোটি টাকা খরচের পরেও এখনও তাদের তহবিলে রয়েছে ৭৬৮৯.০৬ কোটি টাকা। তারা কমিশনকে জানিয়েছে, নির্বাচনের পর ১৪৯৪ কোটি টাকা অনুদানও পেয়েছে বিজেপি।  এই টাকা মূলত নির্বাচনী প্রচার, প্রার্থীদের যাতায়াত, সভা ও বিজ্ঞাপনের কাজেই ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু বাংলার জন্য মোট খরচের অর্ধেকেরও বেশি ব্যবহার করা হয়েছে, তাই এটি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি, শুধু সভা-সমিতি বা বিজ্ঞাপনই নয়, এই খরচের পেছনে রয়েছে অন্য কোনো কারণও। এমনকী ভোট কেনার অভিযোগও তুলেছেন তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ